1 Answers

উদ্দীপকের শেষোক্ত উক্তিটি হলো, "প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকাই প্রধান।" আমি এই উক্তির সাথে একমত পোষণ করছি।

পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণী আজ মানুষের নিয়ন্ত্রণে। মানুষই প্রকৃতির সর্বোচ্চ ব্যবহার করছে। মানুষ খাদ্য হিসেবে উদ্ভিদ থেকে ফলমূল, কাঠ ইত্যাদি আর প্রাণীর মাংস গ্রহণ করে। মূলত পৃথিবীর সমস্ত জীবজগতকেই মানুষ নিজের প্রয়োজনে ব্যবহার করছে। নিত্য নতুন আবাসস্থল নির্মাণ, কলকারখানা নির্মাণ, বড় ধরনের অবকাঠামো চাষাবাদ ইত্যাদির ফলে জীবজগৎ অনেকটাই হুমকির মধ্যে পড়েছে। তাই, জীবজগৎ তথা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ এখন মানুষের হাতেই। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বনায়ন, সকল ধরনের দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। এছাড়া, বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, পৃথিবী ব্যাপী পরিবেশের উন্নয়নের জন্য কার্বন নিঃসরণ বন্ধ করা, সকল ধরণের রাসায়নিক ও পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ, জৈব জ্বালানির ব্যবহার সীমিতকরণ ইত্যাদির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। আর, এইসব কার্যাবলী মানুষই শুধু সম্পাদন করতে পারে। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকাই প্রধান।

4 views

Related Questions