1 Answers
শিশুরা কাদা মাটির মতো। সঠিক পরিচালনার মাধ্যমে শিশুকে মন মতো ছাঁচে গড়ে তোলা যায়- আরিশার দাদির এ উক্তিটি যুক্তিযুক্ত।
সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যেমন একটি শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলা যায় ঠিক তেমনি সঠিক তত্ত্বাবধানের অভাবে শিশুর মধ্যে অনেক ধরনের আচরণগত সমস্যা তৈরি হয়; যা শিশুর বর্তমান ও পরবর্তী বিকাশকে বাধাগ্রস্ত করে। শিশুরা অনুকরণ প্রিয়। বড়দের আচরণ তারা অনুকরণ করে। ভালো আচরণ করার মাধ্যমে তাদের সেই আচরণে সহজে অভ্যস্ত করা যায়। প্রশংসা শিশুদের ক্ষমতাকে বাড়ায়, সাফল্যের অভিজ্ঞতা দেয়, তাই শিশুদের প্রশংসা করতে হয়। শিশুকে শাস্তি দিলে তার ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। তার আত্মবিশ্বাস কমে যায়, সে ভীত ও লাজুক হয়ে বেড়ে ওঠে। শিশুদের প্রতি যেকোনো আদেশ বা নির্দেশ সবসময় ইতিবাচক হওয়া দরকার। ইতিবাচক নির্দেশ কম প্রতিবাদ আনে; এতে কাজ ভালো হয়। শিশুর সাথে নরম স্বরে কথা বলতে হয়। এতে তাকে বোঝা সহজ হয়। শিশু পরিচালনার অন্যতম একটি দিক হলো তাকে উপযুক্ত পরিবেশ দেওয়া। এছাড়া তাকে স্বীকৃতি দেওয়া অর্থাৎ সে যেভাবে আছে সেভাবেই গ্রহণ করা। শিশুর যত্ন, পরিচর্যা, সময় দেওয়া তার মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি আনে। এছাড়া বড়দের উৎসাহ শিশুদের সফলতার অভিজ্ঞা দেয় এবং সে পরিতৃপ্ত ও সুখী থাকে।
সুতরাং, সঠিকভাবে পরিচালনার মাধ্যমে বাবা-মা শিশুদের তাদের মতো করে গড়ে তুলতে পারেন।