1 Answers

বংশগতির কারণে নীরা দেখতে একদম তার দাদির মতো হয়েছে। 

বংশগতি এমন একটি উপাদান যার সূচনা মাতৃগর্ভেই শুরু হয়। শিশু জন্ম সূত্রে তার বাবা-মা কিংবা পূর্বপুরুষদের কাছ থেকে যে বৈশিষ্ট্য অর্জন করে তাই হলো বংশগতি।

বংশগতির কারণেই শিশু দেখতে তার পূর্বপুরুষদের মতো হয়। বংশগতি দিয়ে শিশু তার জীবন শুরু করে। উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়ার রং ইত্যাদি দৈহিক গুণাবলি ও বিভিন্ন মানসিক গুণাবলি বংশগতির কারণেই একেক জনের একেক রকম হয়। বংশগতির প্রভাব জীবনের শুরু হতে সারা জীবনব্যাপী চলতে থাকে।

উদ্দীপকে মিতা তার মেয়ে সানাকে নিয়ে বান্ধবী নাজলির বাড়ি যায়। নাজলির তার ছোট শিশু নিরাকে দেখে বলে, নীরা দেখতে একদম তার দাদির মতো হয়েছে। এর কারণ হলো বংশগতি। বাংশগতির কারণেই নীরার চেহারা দেখতে তার দাদির মতো হয়েছে।

5 views

Related Questions