1 Answers
কয়েক ঘণ্টা পর আলেয়া লক্ষ করলে দেখতে পাবে যে 'ক' থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 'খ' থার্মোমিটারের তাপমাত্রা অপরিবর্তিত আছে।
'ক' থার্মোফ্লাস্কের অঙ্কুরিত ছোলাগুলো সজীব থাকায় শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্গমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। অন্যদিকে 'খ' ফ্লাস্কের ছোলাগুলো মারকিউরিক ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে নেওয়াতে বীজগুলো মরে যায় ও নির্জীব হয়।
ফলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে।

4 views
Answered