উদ্দীপকে নির্দেশিত X ও Y-র শক্তি উৎপাদনকারী কোষীয় অঙ্গাণুর গঠন চিত্রসহ বর্ণনা করো। (উচ্চতর দক্ষতা)
4 views
1 Answers
উদ্দীপকে নির্দেশিত X ও Y হলো যথাক্রমে Hibiscus rosa- sinensis (জবা) ও Panthera tigris (বাঘ)। জবা ও বাঘ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়েরই শক্তি উৎপাদনকারী কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। নিম্নে এর চিত্রসহ গঠন বর্ণনা করা হলো-

মাইটোকন্ড্রিয়া একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে আবৃত থাকে। ঝিল্লিটি লিপিড ও প্রোটিন সমৃদ্ধ লিপোপ্রোটিন দিয়ে গঠিত। বহিঃস্তরটি মসৃণ কিন্তু ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এদের ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। একে অক্সিজোম বলে। অক্সিজোমে উৎসেচকগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স।
4 views
Answered