মিলি বাংলাদেশের উক্ত সংগঠনটিতে কী ধরনের পরিবার কাঠামো দেখতে পায় তা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার সমাজ দ্বারা বিশেষভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।
সামাজিক আচার-ব্যবহার, আইন-কানুন, বিধিনিষেধ, সামাজিক প্রথা, মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন প্রভৃতি সমাজের পরিবার কাঠামোকে প্রভাবিত করে।
মিলি যদি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বিবেচনা করে তাহলে যে ধরনের পরিবার কাঠামো দেখতে পায় তা হলো-
i. শহরের পরিবারগুলো মূলত অণু পরিবার আর গ্রামে যৌথ পরিবার। দেখা যায়।
ii. পরিবারগুলো এক বিবাহভিত্তিক। তবে কিছু কিছু মুসলিম পরিবারে একাধিক স্ত্রী লক্ষ করা যায়।
iii. পরিবারগুলো পিতৃবাস নীতি অনুসরণ করে। বর্তমানে নয়াবাসের প্রচলনও বৃদ্ধি পাচ্ছে।
iv. পরিবারগুলো দ্বিসূত্রীয় নীতি অনুসরণ করে অর্থাৎ পিতামাতা উভয়দিকের আত্মীয়দের সমান গুরুত্ব দেওয়া হয়।
v. ঐতিহ্যগতভাবে পরিবার কাঠামো অনেক মজবুত। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের মধ্যে আবেগ, ভালোবাসা, বন্ধন অত্যন্ত দৃঢ়।
বাংলাদেশের পরিবার কাঠামো বিবেচনা করে মিলি বুঝতে পারে যে একটি পরিবার সামাজিক রীতি দ্বারা প্রভাবিত হয়।