1 Answers
উদ্দীপকের শেষোক্ত বাক্য অনুসারে, জীবের অস্তিত্ব রক্ষায় সালোকসংশ্লেষণ ও শ্বসন এই প্রক্রিয়া দু'টি অপরিহার্য। এই উক্তির যথার্থতা বিশ্লেষণ করা হলো-
প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। কোনো প্রাণীই তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য তাই সমগ্র প্রাণিকূলকে সম্পূর্ণভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। কাজেই বলা যায়, পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য তৈরি হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে O2 ও CO2 এর সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে। সকল জীব শ্বসন প্রক্রিয়ায় O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে O2 এর স্বল্পতা এবং CO2 এর আধিক্য দেখা দিবে। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 গ্রহণ করে ০₂ ত্যাগ করে বলে বায়ুমণ্ডলে O2 ও CO2 গ্যাসের ভারসাম্য বজায় থাকে। এজন্য জীবকূল সুষ্ঠুভাবে বেঁচে রয়েছে। তাই বলা যায়, জীবের অস্তিত্ব রক্ষায় সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া অত্যন্ত অপরিহার্য।