1 Answers

উদ্দীপকে উল্লিখিত স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থি বিভিন্ন ধরনের টিস্যুর সমন্বয়ে গঠিত। আবার একই প্রকৃতির অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয় টিস্যু। সুতরাং এখানে স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থি গঠনে ভিন্ন ভিন্ন টিস্যুর ক্ষেত্রে ভিন্ন প্রকৃতির কোষ রয়েছে, যাদের কাজেও রয়েছে ভিন্নতা। যেমন- স্নায়ুটিস্যুর কোষ হলো নিউরন। নিউরনের মাধ্যমেই সকল উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক থেকে নির্দেশনা নির্দিষ্ট স্থানে পৌছে যায়। সুতরাং স্নায়ুটিস্যু গঠনকারী কোষ নিউরন মূলত উদ্দীপনা পরিবহন করে। ত্বকের ক্ষেত্রে আবরনী টিস্যুর কোষগুলো দেহ আবরণ তৈরি করে দেহকে বাইরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে।

পেশিটিস্যুর কোষগুলো বিভিন্ন অঙ্গের সঙ্গে সম্পৃক্ত থেকে অঙ্গগুলো সঞ্চালনে ভূমিকা রাখে। যেমন- ঐচ্ছি পেশিটিস্যুর কোষগুলো অস্থির সঙ্গে থেকে অস্থি সঞ্চালনে ভূমিকা রাখে। আবার কার্ডিয়াক পেশি হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণে বিশেষভাবে কাজ করে। রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। এখানে বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এরা O2, CO₂ সরবরাহ করে, আবার এদের মধ্যে কোনো কোষ দেহ প্রতিরক্ষায় কাজ করে। অস্থি গঠনে স্কেলিটাল টিস্যুর কোষগুলো একত্রে অস্থি গঠনের মাধ্যমে দেহের কাঠামো গঠন করে। এছাড়া অস্থি দেহাভ্যন্তরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে। সুতরাং সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকে শেষোক্ত লাইনটির সত্যতা রয়েছে, অর্থাৎ স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজে বিভিন্ন ধরনের কোষের বিশেষ ভূমিকা রয়েছে।

7 views

Related Questions