1 Answers
উদ্দীপকে উল্লিখিত আজমল স্যারের অণুবীক্ষণ যন্ত্রে দেখানো প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন। জীবদেহে এ কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সাধারণত সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে এবং এ কোষই বার বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য অপত্য কোষ সৃষ্টির মাধ্যমে পরিপূর্ণ জীবে পরিণত হয়। এ প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের মতো হওয়ায় জীবদেহের বৃদ্ধিও সুশৃঙ্খলভাবে হয়ে থাকে। তাছাড়া সৃষ্ট কোষের আকার, আকৃতি ও আয়তন সুষম থাকায় জীবের মধ্যে ভারসাম্য এবং গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষিত হয়। তাছাড়া জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও এ কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি করায় এ বিভাজন অপরিহার্য। যেসব জীবকোষের আয়ুষ্কাল নির্দিষ্ট, সেসব কোষ বিনষ্ট হলে এ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এদের পূরণ ঘটে।
তাই, এ আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বর্ণিত কোষ বিভাজন তথা মাইটোসিস কোষ বিভাজনের গুরত্ব অপরিসীম।