1 Answers
রাজুর শেষ প্রশ্নটি ছিল পরিপাকতন্ত্রের গঠন কেমন ও এটি কীভাবে কাজ করে।
শিক্ষকের উত্তর দেবার পদ্ধতিটি মূল্যায়ন করা হলো- পরিপাকতন্ত্রটি পৌষ্টিকনালি ও পৌষ্টিকগ্রন্থির সমন্বয়ে গঠিত। পৌষ্টিকনালির অন্তর্গত অংশগুলো হলো- মুখবিবর, গলবিল, অন্ননালি, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র। পৌষ্টিকগ্রন্থি লালাগ্রন্থি, যকৃত ও অগ্ন্যাশয়ের সমন্বয়ে গঠিত।
মানবদেহের পরিপাকক্রিয়া শরীরের একটি মাত্র অঙ্গে সংঘটিত হয় না। শরীরের বেশ কয়েকটি অঙ্গ এই কাজের সাথে জড়িত। মুখবিবরে চর্বিত খাদ্যবস্তু ছোট ও নরম করার পর অন্ননালির মাধ্যমে পাকস্থলিতে আসে এবং পরিপাকক্রিয়ার সূত্রপাত হয়। পাকস্থলিতে খাদ্যবস্তু সম্পূর্ণ পরিপাক হয় না বলে অপরিপাককৃত খাদ্যবস্তুগুলো ক্ষুদ্রান্ত্রে আসে। এখানেই প্রধান পরিপাক কাজ চলে। এরপর বৃহদন্ত্রে খাদ্যবস্তুগুলো প্রবেশ করে এবং পরিপাকক্রিয়া সম্পন্ন করে। পরিপাকের ফলে উৎপন্ন সরল উপাদানগুলো শরীরের মধ্যে শোষিত হয় ও যে বস্তুগুলো পরিপাক হয় না সেগুলো দেহ নিষ্কাশন করে।
এভাবেই শিক্ষক রাজুর শেষ প্রশ্নটির উত্তরে পরিপাকতন্ত্রের গঠন ও কাজ বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন।