1 Answers

মনির সাহেবের কর্মকাণ্ডটি মানবসেবার অন্তর্ভুক্ত।

মানবসেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা ইত্যাদিকে বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত।

উদ্দীপকে মনির সাহেব মনে করেন, মানবসেবা করা রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ। মনির সাহেবের এ ধারণা যথার্থ। আমাদের প্রিয় নবি (স.) মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছোট- বড়, ধনী-গরিব, মুসলিম-অমুসলিম সকলকেই তিনি সাহায্য- সহযোগিতা করতেন, সকলের খোঁজখবর নিতেন। বিপদগ্রস্ত, অভাবীদের সহায়তা করতেন। তাঁর দয়া, মায়া ও সহানুভূতি থেকে তাঁর চরম শত্রুও বঞ্চিত হতো না। রাসুলুল্লাহ (স.)-এর জীবনী পাঠ করলে আমরা এরূপ বহু দৃষ্টান্ত দেখতে পাই।

পরিশেষে বলা যায়, সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুলুল্লাহ (স)-এর আদর্শ। আমাদের তিনি এজন্য অনুপ্রাণিত করে গেছেন। সুতরাং আমাদের উচিত যথাসম্ভব সকল মানুষের সেবা করা।

4 views

Related Questions