1 Answers
উদ্দীপকে সবুর আলী সূরা আল-মাউন থেকে শিক্ষা নিয়েছেন। সূরা আল-মাউন আমাদের যেসব শিক্ষা দেয় তন্মধ্যে অন্যতম কয়েকটি শিক্ষা হলো-
১. ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে।
২. ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতা করার জন্য পরিবার- পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে।
৩. বিচার দিবস বা হাশরের দিনকে স্বীকার করতে হবে। উদ্দীপকের সবুর আলী সূরা আল-মাউন থেকে শিক্ষা নিয়ে উপরিউক্ত কাজগুলো করেন। তিনি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের প্রয়োজন পূরণের পাশাপাশি অভাবী বা দুস্থদের সাহায্য করেন এবং ইয়াতিমদের তাড়িয়ে দেন না। অধিকন্তু তিনি হাশরের দিনকেও অস্বীকার করেন না।
সবুর আলীর কর্মকাণ্ডের কথা জেনে মাওলানা রফিক তাকে উদ্দেশ করে বলেন, "আপনার কাজের জন্য মহান প্রভুর কাছে উত্তম প্রতিদান রয়েছে।” মাওলানা রফিক সাহেবের এরূপ উক্তি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। কেননা, সাহায্যকারী মুসলিম মহান আল্লাহর নিকট প্রিয়। উদ্দীপকে সবুর আলী যেহেতু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ইয়াতিম, নিঃস্ব ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করেন, সেহেতু তিনি আখিরাতে উত্তম প্রতিদান লাভ করবেন।