1 Answers
উদ্দীপকের শেষ উক্তিটি হলো- মানবজীবনে তীর্থস্থান ভ্রমণের গুরুত্ব অপরিসীম- এ উক্তিটি অত্যন্ত যথার্থ।
কেননা স্বয়ং ভগবান কিংবা তাঁর অবতারের আবির্ভাব স্থানকে বলা হয় তীর্থস্থান। তীর্থস্থান ভ্রমণ করা শুধু পুণ্যের কাজ নয় বরং তা ধর্মপালনের প্রতিকৃতি। তীর্থ দর্শনে মন পবিত্র হয়। ঐতিহাসিক তীর্থস্থান ভ্রমণে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, মনের প্রসারতা বাড়ে। সংকীর্ণতা দূর হয়, মনে আসে স্বস্তি। তাইতো অমলবাবু এই পুণ্যলাভ ও পরকালে সদ্গতির লক্ষ্যে তীর্থ ভ্রমণ করে বাকি জীবন কাটাতে চান। মহাপুরুষদের জীবনাচরণ ও তাঁদের জন্মস্থান এর নিদর্শন মনকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। তাই মানবজীবনে এ ধরনের তীর্থস্থান ভ্রমণের গুরুত্ব অপরিসীম।
5 views
Answered