1 Answers

সুমনের চরিত্রে হিংসা প্রকাশ পেয়েছে। কারণ সে তামজিদের ব্যবসায় উন্নতি দেখে তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, তার সম্পর্কে নিন্দা করে বেড়ায়।

সুমনের এ ধরনের আচরণে তামজিদের মা বলেন, এ ধরনের মনোভাব মারাত্মক সামাজিক অপরাধ। তামজিদের মায়ের উক্তিটি যথার্থ।

হিংসার ফলে সামাজিক শান্তি বিনষ্ট হয়। ব্যক্তি পর্যায়ে শত্রুতা সৃষ্টি করে। সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতার পথ রুদ্ধ হয়। হিংসুক নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে। সে নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে। সে অন্যকে ঘৃণা করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে সামাজিক ঐক্য, সংহতি বিনষ্ট হয়। এ হিংসা সমাজে অপরাধের জন্ম দেয়। এজন্য তামজিদের মায়ের মন্তব্য সম্পূর্ণ সঠিক ও বাস্তবসম্মত।

4 views

Related Questions