1 Answers

'সকলের জন্য আইন সমভাবে প্রযোজ্য' উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

উদ্দীপকের সুমন গ্রামের মাতব্বরের বখাটে ছেলে। ক্ষমতাকে কাজে লাগিয়ে সে দরিদ্র পিতার মেয়ে সুন্দরী জরিনাকে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু আইন সবার জন্য সমান। ধনী-গরিব কিংবা শ্রেণিভেদে আইনের কোনো পরিবর্তন হয় না। আইনের দৃষ্টিতে সুমন এবং জরিনা সমান অধিকার পাওয়ার অধিকারী। সুমন যখন তার অপরাধের জন্য শাস্তি পায়, তখন তার বখাটেপনা, ক্ষমতা কিংবা প্রভাব তাকে রক্ষা করতে পারেনি। আইন নিজ ক্ষমতাবলে নিজ ইচ্ছামতো চলেছে এবং জরিনাকে সুরক্ষা দিয়েছে। জরিনার পিতার। দারিদ্র্য কিংবা অসহায়ত্ব তার আইনে সুরক্ষার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। কিংবা সুন্দরী জরিনাকে বাড়তি কোনো সুবিধাও দেয়নি তার সৌন্দর্যের কারণে। তার যা প্রাপ্য ছিল, তাই তাকে দিয়েছে। স্কুলপড়ুয়া সুন্দরী ছাত্রী জরিনাকে উত্ত্যক্তের দায়ে সুমনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। সে উপযুক্ত শাস্তি পেয়েছে। আইন যে নিরপেক্ষ এবং সবার জন্য সমান ও একইভাবে প্রযোজ্য; উদ্দীপকের এ ঘটনায় তার প্রতিফলন ঘটেছে।

5 views

Related Questions