1 Answers

উদ্দীপকে ঘটনা-২ এ উল্লিখিত দুটি আর্থিক প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক। এ দুটি প্রতিষ্ঠানই দারিদ্র্য বিমোচনে সমানভাবে ভূমিকা রাখে না বরং বাংলাদেশ কৃষি ব্যাংক অধিক কার্যকরী ভূমিকা পালন করে। 

দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে কৃষি কার্য ছাড়াও হাঁস-মুরগি ও পশু পালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্যও এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। ঘটনা-২ এ দেখা যায়, কৃষক রাসেল একটি আর্থিক প্রতিষ্ঠান' থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে মৎস্য খামার দেন -এবং তার স্ত্রী স্বর্ণালঙ্কার অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের লকারে জমা রাখেন। এক্ষেত্রে প্রথমটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক এবং অপরটি হলো বাণিজ্যিক ব্যাংক। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হলেও দারিদ্র্য বিমোচনে ততটা অবদান রাখে না বললেই চলে।

তাই আমি মনে করি, ঘটনা-২ এ উল্লিখিত দুটি আর্থিক প্রতিষ্ঠান দারিদ্র্য বিমোচনে সমভাবে ভূমিকা রাখে না।

5 views

Related Questions