1 Answers
'সকলের জন্য আইন সমভাবে প্রযোজ্য'- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-২ এ ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী সাদমান একজন দুশ্চরিত্র ব্যক্তি। ক্ষমতাকে কাজে লাগিয়ে সে এলাকার গরিব কলেজ ছাত্রী রুমানাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু আইন. সবার জন্য সমান। ধনী-গরিব কিংবা শ্রেণিভেদে আইনের কোনো পরিবর্তন হয় না। আইনের দৃষ্টিতে সাদমান এবং রুমানা সমান অধিকার পাওয়ার অধিকারী। সাদমান যখন তার অপরাধের জন্য শাস্তি পায়, তখন তার বখাটেপনা, ক্ষমতা কিংবা প্রভাব তাকে রক্ষা করতে পারেনি। আইন নিজ ক্ষমতাবলে সাদমানকে শাস্তি এবং রুমানাকে সুরক্ষা দিয়েছে। রুমানার দারিদ্র্য কিংবা অসহায়ত্ব তার আইনে সুরক্ষার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। কিংবা রুমানাকে বাড়তি কোনো সুবিধাও দেয়নি। তার যা প্রাপ্য ছিল, তাই তাকে দিয়েছে। স্কুলপড়ুয়া ছাত্রী রুমানাকে উত্ত্যক্ত করার দায়ে সাদমানের কারাদণ্ড হয়েছে। সে উপযুক্ত শাস্তি পেয়েছে। সর্বোপরি বলা যায়, আইন যে নিরপেক্ষ এবং সবার জন্য সমান ও একইভাবে প্রযোজ্য; উদ্দীপকের এ ঘটনায় তার প্রতিফলন ঘটেছে।