1 Answers
সাঈদের চরিত্রে নিফাকি প্রকাশ পেয়েছে। কারণ সাঈদ আরিফের কাছ থেকে দুই মাস পর ফেরত দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা ঋণ নেয়। কিন্তু সাঈদের সামর্থ্য থাকা সত্ত্বেও ওই ঋণের টাকা ফেরত দেয়নি এবং এ নিয়ে উভয়ের মাঝে ঝগড়া হয়। কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদা ভঙ্গ করা নিফাকের লক্ষণ। তাই সাঈদের কাজটি হলো নিফাক।
সাঈদের উক্ত কাজের প্রতি ইঙ্গিত করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, আমাদের সবারই কথা ও কাজে মিল রাখা প্রয়োজন। সভাপতির এ বক্তব্যটি যথার্থ।
ওয়াদা রক্ষা করা মুমিনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এ মর্মে মহানবি (স.) বলেছেন, "প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি, যখন সে ওয়াদা করে তা অবশ্যই পরিপূর্ণভাবে পালন করে।” কথায় ও কাজে মিল না থাকলে বিশ্বস্ততা ভঙ্গ হয়। ফলে ওই ধরনের লোককে সমাজে ঘৃণার চোখে দেখা হয়। তাই সবার উচিত কথা ও কাজের মধ্যে সমন্বয় রাখা।