1 Answers
সঠিকভাবে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা পালনই জনাব সাঈদের সন্তুষ্টির কারণ বলে আমি মনে করি।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীর কাজ শুধু মুনাফা অর্জনেই সীমাবদ্ধ থাকে না। তাকে বিভিন্ন পক্ষের (রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী) প্রতিও দায়িত্ব পালন করতে হয়। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম তৈরি হয়। জনগণও এ ধরনের প্রতিষ্ঠানের পণ্য স্বাচ্ছন্দ্যে কেনে।
উদ্দীপকের জনাব সাঈদ একটি ফার্মেসি পরিচালনা করেন। তিনি ফার্মেসিতে ওষুধের ব্যাপারে ক্রেতাদের সঠিক পরামর্শ দেন। এছাড়া তিনি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বিক্রি করেন না। তাই কিছুদিনের মধ্যেই তার ক্রেতারা আকর্ষিত হয়।
জনাব সাঈদ তার ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। এছাড়া, পণ্য সংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ করেন। এ কাজগুলোর মাধ্যমে তিনি ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন। এতে ভোক্তাদেরও তার ফার্মেসির প্রতি আস্থা তৈরি হয়েছে। ফলে তার প্রতিযোগী জনাব রহমানের তুলনায় তিনি ব্যবসায়ে এগিয়ে আছেন। এক্ষেত্রে ভোক্তাদের সাথে সঠিক আচরণের মাধ্যমে তিনি নৈতিকতা বজায় রেখেছেন। অতএব, সমাজের প্রতি দায়িত্ব পালন ও ক্রেতা-ভোক্তাদের সঠিক সেবা দিতে পেরে জনাব সাঈদ তার ব্যবসায়ে সন্তুষ্ট।