1 Answers
সিমার কাছ থেকে রীমার শেখা পদ্ধতিটি হলো ব্লক তৈরি। বস্ত্রশিল্পে প্রিন্টিং বা ছাপা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বস্ত্রকে আকর্ষণীয় করার একটি অন্যতম মাধ্যম হলো ব্লক। এর মাধ্যমে পরিধেয় কাপড়, বিছানার চাদর, টেবিল ক্লথ ইত্যাদি প্রিন্ট করা যায়।
সিমা ব্লক তৈরিতে অত্যন্ত দক্ষ। সে রীমাকে অবসর সময়ে ব্লক তৈরির পদ্ধতি শিখিয়ে দেয়। ব্লক তৈরির জন্য সিমা রীমাকে ২-৪ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট কাঠের ব্লকগুলো নির্বাচন করতে বলে। ব্লকের আকৃতি ডিজাইনের ওপর নির্ভর করলেও লম্বায় ১২-১৬ ইঞ্চির বেশি না নেওয়ার পরামর্শ দেয়। ব্লক তৈরির জন্য কাঠ নির্বাচনের ক্ষেত্রে বাবলা, গাব, লিনালিয়াম ইত্যাদি কাঠকে বেছে নিতে বলে। তবে তাৎক্ষণিক কাজের জন্য ঢেঁড়শ, আলু ইত্যাদি ব্লক প্রিন্টে ব্যবহার করা যায়। ব্লক তৈরি জন্য 'ডিজাইনের যে অংশ কাপড়ের ওপর ফুটিয়ে তুলতে হবে সে অংশ ব্লকের ওপর উঁচু করে রেখে বাকি অংশ গভীরভাবে কেটে তুলে ফেলতে হবে। এর ফলে কালার ট্রেতে যখন ব্লক ডুবিয়ে কাপড়ে ছাপ দেওয়া হবে তখন কেবল ডিজাইনযুক্ত অংশেরই রং কাপড়ে ফুটে উঠবে। এভাবে সিমা রীমাকে ব্লক তৈরির পদ্ধতিটি শিখিয়ে দিল।