1 Answers

'রীমার বাবা জামান সাহেব দ্বৈত নাগরিকতার অধিকারী'- উক্তিটি যথার্থ এবং যুক্তিসঙ্গত।
একজন নাগরিকের একই সাথে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। সাধারণত একজন ব্যক্তি একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়। তবে জন্মসূত্র এবং অনুমোদন সূত্রের শর্ত বিদ্যমান থাকার কারণে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন- কোনো একজন বাংলাদেশের জন্মনীতি অনুসারে বাংলাদেশের নাগরিক এবং অনুমোদন সূত্রে আমেরিকার নাগরিকতা অর্জন করতে পারে।
কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারে। অনুমোদন সুত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে পারে সেগুলো হলো- সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সে দেশের ভাষা জানা, সম্পত্তি ক্রয় করা, দীর্ঘদিন বসবাস করা এবং সেনাবাহিনীতে যোগদান করা ইত্যাদি।
উদ্দীপকে রীমার বাবা জামান সাহেব অনুমোদন সূত্রের নাগরিকতা লাভের তিনটি শর্ত যথা- সরকারি চাকরিতে যোগদান, দীর্ঘদিন অবস্থান এবং সততার সাথে চাকরি সমাপ্ত করায় কানাডার নাগরিকত্ব লাভ করেছেন। আবার তিনি জন্মসূত্রে বাংলাদেশেরও নাগরিক।

পরিশেষে বলা যায়, রীমার বাবা জামান সাহেব দ্বৈত নাগরিক। কারণ তিনি দুটি দেশের নাগরিকতা লাভ করেছেন। জন্মসূত্রে তিনি বাংলাদেশের এবং অনুমোদনসূত্রে কানাডার নাগরিক।

4 views

Related Questions