1 Answers

নাগরিক ও নাগরিকতার উৎস রাষ্ট্রের জনগণ হলেও নাগরিক এবং নাগরিকতার অর্থ এক নয়। এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
নাগরিক হলো ব্যক্তির পরিচয়। যেমন- আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। যেমন- নাগরিক হিসেবে আমরা কোনো সমস্যায় পড়লে রাষ্ট্র তা সমাধানের চেষ্টা করে। সুতরাং বোঝা গেল যে, নাগরিক ও নাগরিকতার অর্থ ভিন্ন।

4 views

Related Questions