1 Answers
উদ্দীপকে উল্লিখিত উন্নত উদ্ভিদ এবং বাঘ যথাক্রমে প্লান্টি এবং অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। উন্নত উদ্ভিদ ও বাঘ উভয়ই সুপার কিংডম ইউক্যারিওটার সদস্য। কারণ এরা উভয়ই সুকেন্দ্রিক কোষের (সুগঠিত নিউক্লিয়াস) অধিকারী। কিন্তু রাজ্যগত ভাবে এরা ভিন্ন রাজ্যভুক্ত। কারণ এদের শারীরিক গঠনের অনেক ভিন্নতা বিদ্যমান। যেমন- উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু বাঘ, অর্থাৎ প্রাণী তা পারে না। বাঘ বা প্রাণিদেহে, উদ্ভিদদেহের মতো কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। তাই প্রাণী হেটারোট্রফিক বা পরভোজী, এবং খাদ্য গলাধঃকরণ করে ও হজম করে (হলোজোয়িক)। প্রাণীরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং এদের ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। কিন্তু উদ্ভিদে যৌন, অযৌন এবং অঙ্গজ এই তিন প্রক্রিয়াতেই বংশবৃদ্ধি ঘটে এবং এদের কোন ভ্রূণীয় স্তর তৈরি হয় না। তাই, উপরোক্ত বৈশিষ্ট্যের ভিন্নতার জন্য উদ্ভিদ ও প্রাণী একই সুপার কিংডমের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা ভিন্ন ভিন্ন রাজ্যে অবস্থান করছে।