1 Answers

উদ্দীপকের প্রথমাংশে নাগরিকতার সাথে যে বিষয়টির ইঙ্গিত রয়েছে তা হলো কর প্রদান।

একজন সুনাগরিক রাষ্ট্রের বিভিন্ন অধিকার ভোগের সাথে সাথে কিছু দায়িত্ব ও কর্তব্যও পালন করে থাকে। মি. নাছির কর প্রদানের মাধ্যমে নাগরিকের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র জনগণের জন্য নানাবিধ সুবিধা প্রদান করে থাকে। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। নাগরিকদের যথাসময়ে প্রদেয় কর হতে এসব প্রয়োজন মেটানো হয়। অতএব, উদ্দীপকের মি. নাছির নিয়মিত বিভিন্ন কর প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্রকে সহায়তা করছে।

4 views

Related Questions