1 Answers

প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর-রাষ্ট্র গড়ে উঠেছিল। সেখানে নাগরিক ও নগর-রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য।
বর্তমানে নাগরিক হওয়ার ক্ষেত্রে ব্যক্তিতে ব্যক্তিতে কোনো পার্থক্য করা হয় না। রাষ্ট্রের সব জনগণই নাগরিক হিসেবে গণ্য হয়। কিন্তু প্রাচীন গ্রিসে যারা নগররাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত, কেবল তাদেরকেই নাগরিক বলা হতো। অর্থাৎ নাগরিক ও নগর-রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। শুধু পুরুষরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদের নাগরিক বলা হতো। দাস, মহিলা ও বিদেশিদের এ সুযোগ ছিল না।

4 views

Related Questions