1 Answers

প্রাচীন গ্রিসে কেবল পুরুষরাই সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত বলে তাদেরকে নাগরিক বলা হতো।
প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। সে সময় গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। এক্ষেত্রে কেবল পুরুষদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল বিধায় তাদেরকেই নাগরিক বলা হতো। দাস, মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না বলে তাদেরকে নাগরিক বলা হতো না।

5 views

Related Questions