1 Answers

জন্মসূত্রসহ নাগরিকতা অর্জনের একাধিক নীতি বিদ্যমান থাকায় দ্বৈত নাগরিকতার সৃষ্টি হয়।
নাগরিকতা অর্জনের একাধিক নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র জন্ম ও জন্মস্থান উভয় নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশি কোনো পিতা-মাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মস্থান নীতি অনুযায়ী সে ওই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে। আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিকতাও অর্জন করবে। এছাড়া সম্পত্তি ক্রয়, দীর্ঘদিন বসবাস করা, সততার পরিচয় দেওয়া ইত্যাদি উপায়ে অনুমোদনসূত্রে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারে।

5 views

Related Questions