1 Answers

আলোচ্য উদ্দীপকে গীতা তার মায়ের কাছ থেকে জানতে পারে ঈশ্বর জীবাত্মা হিসেবে জীবদেহের মধ্যে অবস্থান করেন। তিনি জীবনের জীবন। প্রাণীর প্রাণ, সর্বভূতের সনাতন বীজ। জীবদেহের ভিতরে যে জীবন আছে তা পরমাত্মারই অংশ। আত্মা ছাড়া জীবদেহ অচল, মৃত। তিনি জীবের জন্ম ও মৃত্যুর কারণ। জীবদেহের মধ্যে যখন ঈশ্বর আত্মারূপে প্রবেশ করেন, জীবদেহ তখন চেতনাসম্পন্ন, সচল, সক্রিয় হয়। যতদিন জীবাত্মারূপে জীবদেহে অবস্থান করে ততদিনই জীবের জীবন বা আয়ু। জীবাত্মা জীবদেহ পরিত্যাগ করলে জীবের মৃত্যু ঘটে এবং মৃত্যুর মধ্য দিয়ে તે પૂજી দেহের বিনাশ ঘটে। আত্মা যখন জীবনরূপে জীবের দেহে প্রবেশ করে তখন তা জীবাত্মা। তখন মানুষের বা জীবের জন্ম হয়। আর যখন আত্মা জীবের দেহ থেকে বিচ্ছিন্ন হয় তখন জীবের আর জীবন থাকে না। জীব দেহ অসার বস্তুতে পরিণত হয়। তখন মানুষের মৃত্যু হয়। তাই বলা যায়, জীবের জন্মমৃত্যু ঈশ্বরের কারণে হয়ে থাকে। 

4 views

Related Questions