1 Answers
আদর্শ যুবক মুঈনের সহমর্মিতায় ইসলামের 'ভ্রাতৃত্ববোধ' বিষয়টি বিকাশ লাভ করেছে।
বিনা অনুমতিতে রুটি খাওয়ার অপরাধে দোকান মালিকপুত্র কর্মচারী রবিনকে খুঁটির সাথে বেঁধে দশটি বেত্রাঘাত করে। আদর্শ যুবক মুঈন রুটির মূল্য বিশ টাকা পরিশোধ করে রবিনকে মুক্ত করে। আর ক্ষুব্ধ হয়ে মুঈন বলেন, 'একজন মুমিন কখনো পশুর মতো আচরণ করতে পারে না।' রবিনের প্রতি মুঈনের এ সহমর্মিতা ইসলামি ভ্রাতৃত্ববোধ বিকাশ ঘটিয়েছে।
ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্বসুলভ অনুভূতি প্রকাশ। অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃসুলভ আচার-আচরণ করা। সহোদর ভাইয়ের সাথে আমরা ভালো ব্যবহার করি, সবসময় তাদের কল্যাণ কামনা করি, তাদের জন্য নিজেদের নানা স্বার্থ ত্যাগ করি, তাদের সাহায্যে এগিয়ে আসি। তেমনিভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও নিজ কর্মের মাধ্যমে এর প্রমাণ উপস্থাপনই হলো ভ্রাতৃত্ববোধ।
ভ্রাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। ফলে মানবসমাজে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভ্রাতৃত্ববোধের না থাকলে মানুষ একে অন্যকে ভালোবাসে না, অন্যের কল্যাণ কামনা করে না। বরং নিজ স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না।
সুতরাং বলা যায়, রবিনের প্রতি মুঈনের সহমর্মিতা পাঠ্যবইয়ের 'ভাতৃত্ববোধ' বিষয়কে ইঙ্গিত করেছে।