1 Answers
অগ্নিবিমা চুক্তির মাধ্যমে মি. আসলামের ক্ষতি কিছুটা লাঘব করা যেত বলে আমি মনে করি।
অগ্নিজনিত ঝুঁকি কমানোর জন্য অগ্নিবিমা করা হয়। এ বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী বিমাগ্রহীতার সম্পত্তির ঝুঁকি নেয়। অগ্নিকান্ডের ফলে বিমাকৃত বস্তুর ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকের মি. আসলাম একজন হোটেল ব্যবসায়ী। সুনামের সাথে তার ব্যবসায় চলছিল। হঠাৎ আগুন লেগে তার প্রতিষ্ঠানটি পুড়ে যায়। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। কারণ তার ব্যবসায়ের বিমা করা ছিল না।
প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন কারণে ব্যবসায়ে অগ্নিকাণ্ড হতে পারে। এজন্য ব্যবসায়ীকে অগ্নিবিমা করতে হয়। এ বিমার মাধ্যমে অগ্নিজনিত ঝুঁকি কমানো যায়। মি. আসলাম এ বিমা করলে বিমাকারী তার ক্ষতিপূরণ বহন করতো। এতে তিনি তার আর্থিক ক্ষতি কাটিয়ে আবার ব্যবসায় চালু করতে পারতেন। অতএব, অগ্নিবিমার মাধ্যমে মি. আসলামের ব্যবসায়ের ক্ষতির ঝুঁকি কমানো যেত।