1 Answers

কৃষি কর্মকর্তা জনাব বাবুল করিম অমল সাহাকে বলেন, ফসল উৎপাদনে ফসল বীজ খুবই গুরুত্বপূর্ণ।
যেসব ফসল কেবল বীজের মাধ্যমেই ফলানো সম্ভব সেসব ক্ষেত্রে উদ্ভিদের বংশ রক্ষার্থে ফসল বীজের বিকল্প নেই।
ফসল বীজ ফসল উৎপাদনের মৌলিক উপকরণ। ফসল বীজ মানুষসহ পশু-পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উন্নতমানের বীজ পেতে যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে বীজ উৎপাদন করা হয়। ফলে বিশুদ্ধ ফসল বীজ রোগ, পোকামাকড় ও আগাছা বিস্তার রোধ করে। ফসল বীজের মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। ফসল বীজের মাধ্যমে উদ্ভিদের বংশধারা টিকে থাকে। কোনো কোনো বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ফসল বীজ অনেক শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়।
সুতরাং উপরের আলোচনা হতে বলা যায়, জনাব বাবুল করিমের উক্তিটি যথার্থ ছিল।

5 views

Related Questions