1 Answers

আধুনিক খামার পদ্ধতিতে হাঁস-মুরগি পালনের জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হয়।
হাঁস-মুরগির আবাসস্থল ভালো না হলে হাঁস-মুরগির রোগবালাই নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়ে এবং মাংস ও ডিমের উৎপাদনও হ্রাস পায়। হাঁস-মুরগির বাসস্থান বা ঘর এমন জায়গায় তৈরি করতে হবে যেন উঁচু ও বন্যামুক্ত এলাকা হয়। বাজার, মহাসড়ক ও বসতি থেকে দূরে হয়। ডিম ও মাংস বাজারজাত করার সুবিধা থাকে। ভালো যাতায়াত ব্যবস্থা থাকে। বিদ্যুৎ ও পানি সরবরাহের সুবিধা থাকে। পানি নিষ্কাশন ব্যবস্থার সুবিধা সম্পন্ন স্থান হবে। ভবিষ্যতে খামার বড় করার সুযোগ থাকতে হবে।
হাঁস-মুরগির আবাসন তৈরির ক্ষেত্রে উল্লিখিত সতর্কতা অবলম্বন করতে হবে।

5 views

Related Questions