1 Answers

শক্তির যথাযথ ব্যবহারের ওপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মানসিক পরিতৃপ্তি নির্ভর করে। 

শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়। ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে এর অপচয় রোধ করা যায়।

সুমনা শক্তির যথাযথ ব্যবহারের জন্য একটি কর্মতালিকা অনুসরণ করেন। কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কীভাবে সহজে কাজটা করা যায় তিনি সেদিকে লক্ষ রাখেন। বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী তিনি পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলো বণ্টন করে দেন। কাজের সময় তিনি দুই হাত ব্যবহার এবং সঠিক দেহভঙ্গি বজায় রেখে কাজ করেন। এর ফলে তার শক্তির অপচয় হয় না। ভারি কাজের পর সুমনা বিশ্রাম গ্রহণ অথবা হালকা কাজ করে থাকেন। এছাড়া তিনি বিভিন্ন রকম শ্রমলাঘব যন্ত্রপাতির ব্যবহার করে শক্তি সাশ্রয় করেন। যেমন- প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি। 

উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে সুমনা শক্তির যথাযথ ব্যবহার করেন।

4 views

Related Questions