1 Answers
২য় বন্ধ ঈশ্বরের উপর বিশ্বাসী ছিল। ঈশ্বরকে বিশ্বাস করার অর্থ হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। প্রার্থনা হলো কিছু চাওয়া, মিনতি করা, ভিক্ষা করা, কোনো কিছুর জন্য আকুতি-মিনতি করা। আর আমরা প্রার্থনার সময় ঈশ্বরের কাছে অনেক কিছুই চেয়ে থাকি।
উদ্দীপকের ২য় বনধু ধার্মিক। সে ঈশ্বরকে বিশ্বাস করে। বিশ্বাস করে ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি সর্বশক্তিমান এবং সর্বক্ষমতার অধিকারী। এজন্য সে প্রতিদিন পড়াশোনা করার আগে বাইবেল পাঠ করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ঈশ্বরই আমাদের প্রকৃত খাদ্য, যিনি আমাদের দেহ, মন ও আত্মাকে বাঁচিয়ে রাখেন। তাকে ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। প্রার্থনার মধ দিয়ে আমরা ঈশ্বরকে গ্রহণ করি, তার সাথে এক হই এবং তার জীবনকে উপলদ্ধি করি।
সুতরাং উক্ত আলোচনার প্রেক্ষিতে আমি বলতে পারি যে, উদ্দীপকের ২য় বন্ধু এক ঈশ্বরে বিশ্বাসী; যিনি যীশুরূপে মানুষ। মানবতার সেবা করেছেন।
মূলকথা: ২য় বন্ধু ঈশ্বর শক্তির উপর বিশ্বাসী।