1 Answers

উদ্দীপকের মারুফের কাজ গিবতের পর্যায়ে পড়ে। ইসলামি পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। এটি একাধারে নৈতিক ও সামাজিক অপরাধ। গিবত চর্চা নানাভাবে আমাদের সমাজে বিপর্যয় সৃষ্টি করে। যেমন-

১. গিবত তথা পরনিন্দা চর্চার মাধ্যমে সমাজে হিংসা-বিদ্বেষ সৃষ্টি হয়। 

২. গিবতের ফলে মানুষ একে অপরের শত্রু হয়ে ওঠে। 

৩. মানুষের মধ্যে ভালোবাসা ও আস্থা-বিশ্বাস নষ্ট হয়। 

৪. গিবত দ্বারা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। 

৫. গিবত দ্বারা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

৬. মানুষের একতা ও সংহতি নষ্ট হয়। 

৭. সমাজে অশান্তি ও ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। 

৮. গিবতকারীর প্রতি মানুষের ঘৃণার উদ্রেক হয়। 

৯. গিবতের ফলে অনেক সময় রক্তপাত ও মারামারি সংঘটিত হয়।

পরিশেষে বলা যায়, গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। তাই আমরা গিবত করা থেকে বিরত থাকব।

4 views

Related Questions