1 Answers

মারুফ যা করেছে তা গিবত হিসেবে গণ্য হবে। গিবত একটি জঘন্য অপরাধ। গিবতের পরিণতিও অত্যন্ত ভয়াবহ। মহানবি (স.) বলেছেন, "গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক।" গিবতের কুফল বর্ণনার মাধ্যমে গিবত যে একটি জঘন্য অপরাধ সে সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পেতে পারি।

গিবত একটি মারাত্মক অপরাধ। গিবত করা সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলেন, "আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজুরাত ১২) অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। বান্দা যখন গিবত করে তখন তার অনেক নেক আমল ধ্বংস হতে থাকে। ফলে তার পরকালীন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাদিসের ভাষ্যানুযায়ী, গিবতকারীর ইবাদত কবুল হয় না। রোযা রেখে গিবত করলে রোযার সওয়াব নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে গিবত মারাত্মকভাবে মুমিনের ইবাদত ক্ষতি করে। ইসলামে গিবতকে হারাম করা হয়েছে। এটি কবিরা গুনাহের পর্যায়ভুক্ত। তাওবা ব্যতীত গিবতের গুনাহ মাফ হয় না। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম।

উপর্যুক্ত আলোচনায় একথাই প্রমাণিত হয়, গিবত একটি জঘন্য অপরাধ। আমাদের ইহকাল ও পরকালের স্বার্থে গিবত পরিহার করা উচিত। আল্লাহ আমাদেরকে গিবতের মতো জঘন্য অপরাধ থেকে রক্ষা করুন।

5 views

Related Questions