1 Answers

দুর্গাপূজার সময়ে পারস্পরিক হিংসা ও বিদ্বেষ ভুলে সকল শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দবোধের সৃষ্টি হয়। যেহেতু দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব তাই সকলেই খুব জাঁকজমকপূর্ণভাবে এ পূজা উদ্যাপন করে। একে অপরের বাড়িতে বেড়াতে যায়। সকলের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। আত্মীয়স্বজনের মধ্যে অর্থ ও উপহার আদান-প্রদান হয়। নিজের মধ্যে সকল সুখ, দুঃখ, কষ্টের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে নিজেদের মধ্যে সংহতি ও একাত্মতা বৃদ্ধি পায়। আর এভাবে মিলন মেলার মাধ্যমে ভক্তদের মধ্যে সাম্য, সৌহার্দ, প্রীতি ও মৈত্রীর বন্ধন অটুট হয়।

5 views

Related Questions