1 Answers
আশ্বিন মাসের শুক্ল পক্ষের যষ্ঠী তিথিতে প্রতিমা স্থাপন করে শারদীয় দূর্গোৎসব শুরু হয় এবং পাঁচ দিনব্যাপী চলতে থাকে অর্থাৎ দশম দিনে দশমী পূজার মাধ্যমে শারদীয় উৎসবের সমাপ্তি ঘটে। কোনো কোনো স্থানে আশ্বিন মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি থেকে দুর্গাপূজা শুরু হয়। তবে যষ্ঠী তিথি থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু করার রীতিই অধিক অনুসৃত। তিথি অনুসারে দুর্গাপূজার সময়কালকে নিম্নরূপে শ্রেণিবিভাগ করা হয়-
প্রথম দিন : দুর্গার ষষ্ঠী-বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
দ্বিতীয় দিন : মহাসপ্তমী পূজা-নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ, সপ্তমীবিহিত পূজা।
তৃতীয় দিন : মহাষ্টমী পূজা, কুমারী পূজা, সন্ধিপূজা।
চতুর্থ দিন : নবমীবিহিত পূজা।
পঞ্চম দিন : দশমী পূজা, বিসর্জন ও বিজয়া দশমী।
5 views
Answered