1 Answers
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রেরণা দান করে। দুর্গাপূজার সময়ে মিলনমেলার মধ্য দিয়ে ভক্তদের সাম্য, সৌহার্দ্য, প্রীতি ও মৈত্রীর বন্ধন অটুট হয় যা নৈতিকতা গঠনের জন্য প্রয়োজন। পূজার সময় মা দুর্গা মর্ত্যে আবির্ভূত হন। দেবী সত্য, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করেন। অন্যায়কারীকে ধ্বংস করে অন্যায় ও অবিচারের পথ পরিহার করার শিক্ষা দেয়। ফলে সবার মধ্যে আত্মসচেতনতাবোধ সৃষ্টি হয়। সকল সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, শুভেচ্ছা বিনিময় করে যা সমাজে ঐক্যের প্রতীক। দুর্গোৎসবের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে। দুর্গাপূজা উপলক্ষে পূজাসংখ্যা পত্রপত্রিকা প্রকাশ, মন্ডপ পরিক্রমা, শারদ পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান, শিল্পপ্রদর্শনী, দান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সকল সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করে থাকে। সেজন্য বলা যায় যে, দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রেরণা দান করে।