1 Answers

সগিরের মনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রকাশ পেয়েছে। সে হিসেবে সগির সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষের লোক।

আমরা মুসলমান। আমাদের সমাজে অমুসলিম সম্প্রদায়ের বহু লোক বসবাস করেন। এদের কেউ আমাদের সহপাঠী, কেউ সহকর্মী, কেউ খেলার সাথী, কেউবা প্রতিবেশী আবার কেউ শিক্ষক, বন্ধু-বান্ধব, পরিচিতজন। তাদের সকলের সাথেই ভালো ব্যবহার করতে হবে। কেননা তারা সকলেই আল্লাহ তায়ালার সৃষ্টি। মহানবি (স.) বলেছেন, “সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করে।” (বায়হাকি) অমুসলিম সম্প্রদায়কে তাদের ধর্ম পালনে স্বাধীনতা দিতে হবে। তাদের ধর্মগ্রন্থ, উপাসনালয়, ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা যাবে না। ধর্ম পালনে তাদের বাধা দেওয়া যাবে না। আল্লাহ তায়ালা বলেন, “তোমাদের দীন তোমাদের, আমার দীন আমার।” (সূরা আল-কাফিরুন: ৬)

4 views

Related Questions