1 Answers

"পূজা উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন”- উক্তিটি যথার্থ ও সঠিক।

পূজার উৎসবের সময় মিলনমেলার মধ্য দিয়ে ভক্তদের মধ্যে সাম্য, সৌহার্দ্য, প্রীতি ও মৈত্রীর অটুট বন্ধন তৈরি হয়। সাম্য, সৌহার্দ্য, প্রীতি ও মৈত্রী প্রভৃতি আমাদের নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূজার উৎসবের মাধ্যমে আমরা শক্তি, সাহস, জ্ঞান ও সম্পদ অর্জনের ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রেরণা লাভ করি। পূজার উৎসবের মাধ্যমে সকল সম্প্রদায়ের লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, শুভেচ্ছা বিনিময় করে, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। দুর্গোৎসবের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রচিত হয়। আমরা দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ ভুলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে পূজার অনুষ্ঠান উদ্যাপন করি। সুতরাং, বলা যায় যে, পূজা উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন।

5 views

Related Questions