1 Answers

দৃশ্যকল্প-২ এর ঘটনাটি অর্থাৎ ঐতিহাসিক আগরতলা মামলা পূর্ব বাংলার জনগণকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যুগিয়েছিল- প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।

পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। তার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না। তাই তিনি সে সময়ে গোপনে গঠিত বিপ্লবী পরিষদের তাদের পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দিয়েছিলেন। পরিকল্পনাটি হয়েছিল ত্রিপুরার রাজধানী আগরতলায়। পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পূর্বেই তা ফাঁস হয়ে যায়। এরপর পাকিস্তান সরকার ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে এবং বঙ্গবন্ধুসহ অনেককে গ্রেফতার করা হয়। এমতাবস্থায় মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয়। ছাত্রসমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণআন্দোলনের রূপ লাভ করে। আন্দোলনের মুখে সরকার বঙ্গবন্ধুসহ সকল আসামিকে মুক্তি দিতে বাধ্য হন। বাংলার জনগণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়।

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর 'X' এর ঘটনাটি ঐতিহাসিক আগরতলা মামলা ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলার জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জোগাতে এ মামলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

5 views

Related Questions