উক্ত আন্দোলনই গণসচেতনতা ও স্বাধীনতা অর্জনে জনগণকে আন্দোলিত করেছে"- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উক্ত আন্দোলন অর্থাৎ স্বদেশী আন্দোলন গণসচেতনতা ও স্বাধীনতা অর্জনে জনগণকে আন্দোলিত করেছে- উক্তিটি যথার্থ।
স্বদেশী আন্দোলন ছিল মূলত বিলেতি পণ্য ও শিক্ষা বর্জনের আন্দোলন। কিন্তু মুসলমান সমাজ দূরে থাকায় এ আন্দোলন জাতীয় রূপ লাভে ব্যর্থ হয়। স্বদেশী আন্দোলনে তাৎক্ষণিক সফলতা না আসলেও এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। এই আন্দোলনের মধ্য দিয়ে গণসচেতনতার জন্ম হয়। এ আন্দোলনই পরবর্তী সময়ে উপমহাদেশে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সূচনা করে।
উদ্দীপকে নির্দেশিত স্বদেশী আন্দোলনের অনন্য ভূমিকা রয়েছে। এ আন্দোলনের ফলে দেশীয় পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন কল-কারখানা ও ব্যবসা গড়ে ওঠে। এ আন্দোলনের সঙ্গে ছাত্রসমাজ যুক্ত হওয়ার কারণে তারা রাজনীতি সচেতন হয়ে ওঠে। এমনকি বাংলার নারী সমাজ এ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রত্যক্ষ অংশ নিতে শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, মুকুন্দ দাস কর্তৃক বাঙালি জাতির চেতনা সমৃদ্ধ এবং দেশাত্মবোধক গানগুলো এ সময় রচিত হয়। এই আন্দোলনের ফলে বিজ্ঞান শিক্ষা, ভাষা-সাহিত্য সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পায়। যা ঐক্য, দেশাত্মবোধ, জাতীয়তাবাদের চর্চা, গণসচেতনতা বৃদ্ধি করে। ফলে মানুষ স্বাধীনতা সচেতন হয়।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, স্বদেশী আন্দোলন যে গণসচেতনতা তৈরি করেছিল তাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে জনগণকে আন্দোলিত করে।