1 Answers
উদ্দীপকে 'স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা' বিষয়ের তালিকা প্রণয়ন করতে গিয়ে 'ক' দল ৭ মার্চের ভাষণের উল্লেখ করে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরদিন থেকে সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। তাঁর নির্দেশ অনুসারে দেশের স্কুল-কলেজ, অফিস- আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যায়। ১০ মার্চ সরকার এক সামরিক আদেশ জারি করে সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেন। কিন্তু এর পরও পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে। ৭ মার্চের ভাষণের পর থেকে সৃষ্ট অসহযোগ আন্দোলন ধীরে ধীরে বাঙালিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করে।
5 views
Answered