1 Answers

১৯৫২ সালে মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করা হয়। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলিবর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালামসহ আরও অনেকে শহিদ হন এবং অসংখ্য লোক আহত হন। ২২ ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র‍্যালি বের হয়। এখানে পুলিশের হামলায় শফিউর নামে একজনের মৃত্যু হয়। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে তারা অকাতরে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই বলা যায়, শহিদ সালাম, বরকত, জব্বার আমাদের প্রেরণা।

4 views

Related Questions