1 Answers

দুর্ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। এদের মধ্যে অন্যতম প্রধান কারণগুলো হলো দক্ষ চালকের অভাব, ফিটনেসবিহীন গাড়ি, লোকসংখ্যার তুলনায় যাত্রী বোঝাই গাড়ি ও রাস্তার অপ্রতুলতা, ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট, চালক এবং পথচারীদের ট্রাফিক সিগন্যাল অমান্য করা, নেশাগ্রস্ত চালক এবং চালকদের যথাযথ প্রশিক্ষণের অভাব ইত্যাদি। এ সমস্ত কারণে সংঘটিত দুর্ঘটনা থেকে বিভিন্নভাবে নিজেকে নিরাপদ রাখা যায়। এদের মধ্যে সবচেয়ে সহজ ও কার্যকর উপায়টি হচ্ছে সচেতনতা। অন্যান্য কারণগুলো অপরিবর্তিত রেখে শুধুমাত্র সচেতনতা অবলম্বনের মাধ্যমে দুর্ঘটনার হার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। একটি দুর্ঘটনা একজন ব্যক্তি, কখনো একটি পরিবারকে সম্পূর্ণ একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

সুতরাং দুর্ঘটনা এড়াতে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত।

5 views

Related Questions