1 Answers
বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও দুর্ঘটনার প্রধান শিকার পথচারী। এ পথচারীর সিংহভাগ নিহত হয় দেশের জাতীয় ও আঞ্চলিক হাইওয়েতে। তবে পরিতাপের বিষয় নিহতের তালিকার শীর্ষে রয়েছে পথচারী শিশু, ছাত্রছাত্রী, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা। হাইওয়ে পুলিশ বিভাগের প্রকাশিত প্রতিবেদনের এক পরিসংখ্যানে দেখা যায় যে, দুর্ঘটনায় পতিত ব্যক্তিদের শতকরা ২৪ ভাগ লোকের বয়স ১৫ বছরের নিচে এবং এদের অধিকাংশই তরুণ মেধাবী শিক্ষার্থী। দুঃখজনক হলেও একথা সত্য আমরা এমন ঘটনাও ঘটতে দেখেছি যেখানে একটি পরিবারের একমাত্র মেধাবী সন্তানটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ফলে সেই পরিবারটি হারিয়েছে তাদের আদরের সন্তান, দেশ ও জাতি হারিয়েছে একজন ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীকে।
4 views
Answered