1 Answers
উত্তর দিতে দুঃখিনী মায়ের জ্বালা দ্বিগুণ বেড়ে যাওয়ার কারণ অভাবের সংসারে ছেলের সামান্য আবদার মায়ের রক্ষা করতে না পারা।
'পল্লিজননী' কবিতায় কবি গ্রামীণ পরিবেশে দরিদ্র দুঃখিনী এক পল্লিমায়ের সন্তানস্নেহের দিকটি তুলে ধরেছেন। মা দারিদ্র্যের কারণে তার দুরন্ত ছেলের কোনো আবদার কখনো পূরণ করতে পারেনি। এমনকি তাকে ঠিকমতো খাওয়া-পরার ব্যবস্থাও করতে পারেনি। তার ছেলের বয়সী অন্য ছেলেদের মেলায় যেতে দেখে সেও বায়না ধরেছে, মাকে নানা প্রশ্নে জর্জারিত করেছে। মা ছেলের সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে যন্ত্রণাকাতর হয়েছে। কারণ সে অভাবের কারণে ছেলেকে অন্য সবার সঙ্গে মেলায় পাঠাতে পারছে না। তখন মায়ের মনের কষ্ট আরও বেড়ে গেছে। প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে কবি পল্লিমায়ের সেই যন্ত্রণাকে বোঝাতে চেয়েছেন।
4 views
Answered