1 Answers
লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়ে দেশের উপকার করা যায়।
প্রকৃত শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তির দ্বারাই দেশের কল্যাণ সাধিত হয়। প্রচলিত শিক্ষাব্যবস্থায় মানুষ প্রকৃত শিক্ষা অর্জনে ব্যর্থ হয়। এজন্য মানুষকে লাইব্রেরির শরণাপন্ন হতে হয়। মানুষ লাইব্রেরি থেকে তার জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে পারে এবং নিজেকে দেশের কল্যাণে নিয়োজিত করার সুযোগ পায়। আর দেশের এমন উপকার লাইব্রেরি প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্ভব।
6 views
Answered