1 Answers

পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মুসলিম লীগ সরকার বার বার পূর্ব বাংলার সাধারণ নির্বাচনের তারিখ পিছাতে থাকে। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করা হয়। অর্থাৎ, এতে বোঝা যায়, পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ প্রাদেশিক ও কেন্দ্রীয় নির্বাচনের পক্ষপাতি ছিল না।

5 views

Related Questions